শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
স্থানীয় কৃষকদের স্বেচ্ছাশ্রমে

সংস্কার হলো টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ"

সংস্কার হলো টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ"
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর এলাকার নজরখালী বাঁধটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় স্থানীয় কৃষকরা বাঁধটির সংস্কারকাজ করেছেন। গত রবিবার পর্যন্ত টানা চারদিনের পরিশ্রম ও নিজেদের অর্থায়নে বাঁধটি সংস্কার করেন তারা।

গত বুধবার উজানে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে যাদুকাটা, বৌলাই, রক্তি, পাটলাই ও পইকরতলা নদীর পানি বৃদ্ধি পায়। পানির চাপে গত বৃহস্পতিবার নজরখালী বাঁধটি ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর পানি হাওরে প্রবেশ করতে শুরু করে। এতে কৃষকদের প্রায় ৯ হাজার হেক্টর জমির বোরো ফসল ঝুঁকিতে পড়ে।

এ অবস্থায় কৃষকরা জমি ও ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কারের উদ্যোগ নেয়। তাঁরা নিজেদের অর্থায়নে বাঁধের জন্য প্রয়োজনীয় বস্তা, বাঁশ ও মাটি দিয়ে বৃহস্পতিবার থেকেই সংস্কারকাজ শুরু করেন। হাওর পারের বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী ও খিদিরপুর গ্রামের দুই শতাধিক স্থানীয় কৃষক এ কাজে অংশ নেন।

টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির বলেন, পরিবেশ রক্ষার কথা বলে পানি উন্নয়ন বোর্ড এ বছর নজরখালী বাঁধটিতে কাজ করেনি। তাই আমাদের চেষ্টায় বাঁধটি সংস্কার করতে হয়েছে।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ জানান, আগামী বছর থেকে নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। ওই স্থানে একটি স্লুইসগেট নির্মাণ প্রয়োজন বলেও জানান তিনি। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, পানি উন্নয়ন বোর্ডের নকশায় এ বছর বাঁধটি নেই। তাই বাঁধটি দেওয়া হয়নি।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার